ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেকে আফ্রিকার সর্বকালের সেরা খেলোয়াড় দাবি করলেন ইতো

আকাশ স্পোর্টস ডেস্ক:

আফ্রিকা মহাদেশ ফুটবলের অনেক রথীমহারথী উপহার দিয়েছে। কিন্তু তাদের কাউকেই নিজের সমকক্ষ বলে মনে করেন না স্যামুয়েল ইতো। বরং নিজেকেই সর্বকালের সেরা আফ্রিকান খেলোয়াড় হিসেবে ঘোষণা দিলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।

নিজের সমসাময়িক ফুটবলারদেরও তার সমপর্যায়ের ফুটবলার মনে করেন না ইতো। ক্রীড়া সংবাদমাধ্যম ‘গোল’কে তিনি বলেন, ‘আমি সেরা হতে চেয়েছিলাম এবং আমার পুরো ক্যারিয়ারে এমি সেরাই ছিলাম। অন্য কেউ (যেমন দিদিয়ের দ্রগবা কিংবা এল হাজী দিউফ) বড় গলায় বলতে পারবে না যে ওরা পর্যায়ের ছিল কিংবা আমার চেয়ে ভালো ছিল। এগুলো ফ্যাক্ট এবং সবাই এটা জানে।’

ফুটবল ক্যারিয়ারে ইতো’র সাফল্য অবশ্য সত্যিকার অর্থেই অন্যদের চেয়ে বেশি। ৪ বার আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। বার্সেলোনার জার্সিতে দুটি চ্যাম্পিয়নস লিগ জয় ধরলে সাফল্যটা আকাশচুম্বী।

জাতীয় দলের হয়েও সফল ক্যারিয়ার ছিল ইতো’র। চার বিশ্বকাপে ক্যামেরুনের প্রতিনিধিত্ব করেছেন ইতো। এছাড়া সিডনি অলিম্পিকে সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

ক্যারিয়ার শেষ হওয়ার পর চুপচাপ থাকলেও সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন ইতো। দুই মাস আগে সাবেক ইন্টার মিলান তারকা দাবি করে বসেন, ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়। অবশ্য কিছুদিন পরেই তার মত ঘুরে যায়। এবার তিনি সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসিকে সর্বকালের সেরা হিসেবে অভিহিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজেকে আফ্রিকার সর্বকালের সেরা খেলোয়াড় দাবি করলেন ইতো

আপডেট সময় ১০:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০