ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তালিকায় গরিবের নাম, মোবাইল নম্বর মেম্বারের!

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ২৫০০ টাকা আর্থিক সহায়তার তালিকায় এক দরিদ্র ব্যক্তির নাম থাকলেও মোবাইল নম্বর দেওয়া হয়েছে ইউপি সদস্যের। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে নীলফামারীর ডোমারের বোড়াগাড়ি ইউনিয়নে।

করোনা পরিস্থিতিতে বোড়াগাড়ি ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নবিত্ত চারজন ব্যক্তির নামের সঙ্গে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীনের মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা একে অপরকে দোষারোপ করছেন।

এ বিষয়ে বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, ইউএনও’র নিকট তালিকা জমা দেওয়ার পর চারজনের নামের সঙ্গে ইউপি সদস্য জয়নালের মোবাইল নম্বর পাওয়া গেছে। ইউপি সদস্য এর দায় এড়িয়ে অন্যের উপর দোষ চাপাতে চাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ইউপি সদস্য আমাকে বলেছেন যে, তিনি লেখাপড়া জানেন না। শত্রুতাবশত তার নম্বর দেওয়া হয়েছে। কিন্তু তালিকায় অন্যের নামের সঙ্গে তার নিজের, স্ত্রী ও ছেলের মোবাইল নম্বর রয়েছে। এখন সংশোধনের কাজ চলছে। আরো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় গরিবের নাম, মোবাইল নম্বর মেম্বারের!

আপডেট সময় ০৮:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০