ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রংপুরে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

রংপুরে একই পরিবারের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) সকালে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিনজন হলেন, হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের শিশুকন্যা হুমায়রা।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা ও তার মেয়ের গলায় কাটা যাওয়া দাগ অবস্থায় মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। স্বামী হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিলো। পরে গ্রামবাসী তার মরদেহ নিচে নামায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যার পর তিনি নিজে আত্মহত্যা করেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রংপুরে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০