ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত

করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশে ৯২৯ জনের মৃত্যু: সিজিএস

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ (সিজিএস) জানিয়েছে, ৯ মে পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোট ৯২৯ জন মারা গেছেন।

৮ মার্চ থেকে ৯ মের মধ্যে প্রকাশিত গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়েছে বলে সিজিএস এক প্রতিবেদনে জানিয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে এ ধরনের উপসর্গ নিয়ে ২১০ জনের মৃত্যু হয়েছে; যা অন্য বিভাগের মধ্যে সর্বোচ্চ।

বুধবার সিজিএসের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সম্পর্কে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থা ৮৮ জনকে গ্রেফতার করেছে। এই সময়ে এ জাতীয় ৭৯টি ঘটনা ঘটে।

ত্রাণ আত্মসাৎ, খাদ্যে ভেজাল এবং করোনাভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশনা লঙ্ঘনের মতো অপরাধ ও অনিয়মে জড়িত মোট ৪১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ৮ হাজার ১৩৬ জনকে জরিমানা করা হয়েছে।

এলজিআরডি মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে ১৮ ইউপি চেয়ারম্যান, ২৯ ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌর কাউন্সিলরসহ ৪৯ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এগুলো ছাড়াও দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস নিয়ে নির্যাতন ও সামাজিক কলঙ্কের ১২২টি ঘটনা ঘটেছে। সিজিএসের প্রতিবেদনে সাতক্ষীরার তালা উপজেলায় করোনাভাইরাসের ভয়ে কমপক্ষে দুটি হাসপাতাল থেকে চিকিৎসা করতে অস্বীকার করার পরে সাংবাদিকের মারা যাওয়ার ঘটনার কথা উল্লেখ করেছে।

অপর একটি ঘটনায় বলা হয়েছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের ভয়ে পথচারীরা কাছে যাওয়ার সাহস না করায় রাস্তায় এক ব্যক্তি ভোর থেকে রাত পর্যন্ত অচেতন পড়েছিল।

এদিকে, কোভিড-১৯ চলাকালে দেশের বিভিন্ন জেলায় ৫৬টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে ৬৪ শতাংশ ত্রাণসামগ্রী ও কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তার দাবিতে, বেতন পরিশোধের দাবিতে ২১ শতাংশ এবং ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে ১৫ শতাংশ।

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ হাজার ৮২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২৬৯ জন মারা গেছেন।

সূত্র: ইউএনবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা

করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশে ৯২৯ জনের মৃত্যু: সিজিএস

আপডেট সময় ০১:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০