ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

শিরোপা-স্বপ্ন সেমিতেই শেষ বাংলাদেশের

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ যেন জড়ো হয়েছিল পৃথিবীর সব রোমাঞ্চ। যার শেষ হয়েছে বাংলাদেশের বিদায়ে। স্বাগতিক নেপালের বিপক্ষে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমে তিন গোল হজম করে দুই গোল পরিশোধ করে ম্যাচটা উপভোগ্য করে তুলেছিল অনূর্ধ্ব-১৫ দলের কিশোরেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এ হার প্রাপ্য ছিল না বাংলাদেশের। নেপালের হাতে জয়টা তুলে দিয়েছে বাংলাদেশই। তিন গোল হজমের একটি আত্মঘাতী ও দুটি হয়েছে রক্ষণভাগ ও গোলরক্ষকের মধ্যে তালগোল পাকিয়ে।
৫ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাম প্রান্তšথেকে ক্রসে ডিফেন্ডার ও গোলরক্ষক তালগোল পাকালে জটলার মধ্যে থেকে টোকা দিয়ে গোল করে আকাশ বুধা মাগার। বাংলাদেশের জালে দ্বিতীয় গোলটিও করেছে মাগার। তার পায়ে বল তুলে দিয়েছে বাংলাদেশের গোলরক্ষক ও এক ডিফেন্ডার। ৬৫ মিনিটে তৃতীয় গোলটি আত্মঘাতী। ডান প্রান্তšথেকে আসা ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন নাজমুল বিশ্বাস।
এরপরেই ম্যাচে ফেরে বাংলাদেশ। মূলত ফয়সাল আহমেদ ফাহিমের ম্যাজিক শুরু। দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা বাংলাদেশের উইঙ্গার। ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্তগোল করে ফাহিম। এরপরের মিনিটেই বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোল করে সে। বাংলাদেশ যখন গোল শোধ করতে মরিয়া, উল্টো শেষ মিনিটে গোল হজম।
স্কোরবোর্ড বলছে  বাংলাদেশ ২-৪ নেপাল। এটাও বলছে, সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। কিন্তু এটা বলছে না, লড়াই করেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সূত্র: গোল নেপাল ডট কম

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

শিরোপা-স্বপ্ন সেমিতেই শেষ বাংলাদেশের

আপডেট সময় ০১:১৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭