ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

৪ জুন শুরু রোনালদোর দেশের ফুটবল লিগ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া পর্তুগালের প্রিমেইরা লিগ বা লিগা এনওএস আগামী ৪ জুন ফের শুরু হচ্ছে। দেশটির শীর্ষ পর্যায়ের এই লিগ মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে লিগা পর্তুগাল কর্তৃপক্ষ।

এর আগে পর্তুগালের সরকার জানিয়েছিল আগামী ৩০ মে থেকে ফুটবল ফের মাঠে গড়াতে পারে। তবে লিগা পর্তুগাল জুনের প্রথম সপ্তাহে শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

এক বিবৃতিতে বলা হয়, লিগ গভর্নি বডি খেলোয়াড় ও রেফারিতে কথা মাথায় রেখে লিগা এনওএস এই তারিখে শুরু করার সিদ্ধান্ত নেয়। পর্তুগিজ ডিরেক্টরেট অব হেলথ (ডিজিএস) এর নির্দেশনা মেনেই আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি।

ডিজিএসের এক আলোচনার দুই দিন পর লিগা পর্তুগাল খেলা শুরু করা ব্যাপারে সিদ্ধান্ত নেয়। যেখানে বলা হয় ম্যাচ ডে-র আগে পরে ৪৮ ঘণ্টার মধ্যে দুবার খেলোয়াড়দের পরীক্ষা করানো হবে। খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আর স্টেডিয়ামের বাইরে অল্প সংখ্যাক লোকজনের সমাগম থাকবে।

এদিকে নতুন সূচিতে লিগা এনওএস তুলনামূলক ছোট স্টেডিয়ামে খেলা হবে। তবে এখন স্টেডিয়ামগুলোর নাম ঘোষণা হয়নি।

লিগ আরম্ভর আগে গত সপ্তাহ থেকে বেশিরভাগ দল আলাদাভাবে অনুশীলন শুরু করেছে। আসরটিতে ইতোমধ্যে ১০ রাউন্ড শেষ হয়েছে। যেখানে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে পোর্তো। আর এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে বেনফিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

৪ জুন শুরু রোনালদোর দেশের ফুটবল লিগ

আপডেট সময় ০৮:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০