ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

করোনায় দেশে প্রথম কারাবন্দির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক কারাবন্দির মৃত্যু হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ওই বন্দি করোনায় আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত রবিবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট কারাগার সূত্রে জানা গেছে, ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ৫ মার্চ একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ৮ মে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শরীরে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান তিনি।

গতকাল সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে।

করোনা শনাক্ত হওয়ার পর ওই বন্দি কারাগারের যে ওয়ার্ডে ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে। কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে কারা সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

করোনায় দেশে প্রথম কারাবন্দির মৃত্যু

আপডেট সময় ০৯:২৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০