ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে নারী পোশাক কর্মী করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের কচুয়া উপজেলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা রানী বেগম (২৬) নামে এক গার্মেন্টে কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার ওই নারী গার্মেন্ট কর্মীর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

ওই গার্মেন্টে কর্মীর গ্রামের বাড়ি কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের শ্রীরামপুরে। স্বামী শেখ আফজাল হোসেনের বাড়িসহ ৩টি বাড়ি রাতেই লকডাউন করেছে উপজেলা প্রসাশন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির রবিবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত রানী বেগমের সংস্পর্শে আসা তার বাড়ির পাঁচ জন ও ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীসহ কমপক্ষে ১০ জনের নমুনা সংগ্রহ করে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।

এ নিয়ে বাগেরহাট জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। তাদের মধ্যে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের দুলাল হাওলাদার (৪৫) মারা গেছেন।

চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের পাটলপাড়া গ্রামের মুয়াজিন কবির মোল্লা, শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের পোশাক কারখানার ড্রাইভার শাহিন হোসেন ও বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়নের বাশঁবাড়িয়া গ্রামের জিহাদ নামের এক কিশোর করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাগেরহাটে নারী পোশাক কর্মী করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০