ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে।

রবিবার রাতে বুকে ব্যথা শুরু হওয়ার পর ওই হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

দেশটির গণমাধ্যমে জানানো হয়, রবিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মনমোহন সিং।

কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা গত পরশু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভিডিও কনফারেন্সে যোগ দেন। তখন কোনো শারিরীক সমস্যা ছিল না। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়নি।

তিনি কী ওষুধ খেতেন, শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল খতিয়ে দেখছেন চিকিৎসকদের দল।

দুই বারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হ্রদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আপডেট সময় ১১:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০