ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

পাকিস্তানে ক্রিকেট আয়োজন ভালো উদ্যোগ: তামিম

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

দুইদিন পর শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ঢাকায় ২৭ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

তার আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল।

কথা বলেছেন টেস্ট সিরিজ নিয়ে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিল অন্য খবর। পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাবেন তামিম। সে বিষয়ে সংবাদ সম্মেলনে কী বলেন টাইগার এ ওপেনার।

জানালেন, পাকিস্তানে ক্রিকেট আয়োজন ভালো উদ্যোগ। আরও আগে এই উদ্যোগ নেয়া দরকার ছিল।

আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর পাকিস্তান একাদশের হয়ে টি২০ সিরিজে অংশ নেবে বিশ্ব একাদশ। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে ১৪ সদস্যের বিশ্ব একাদশের স্কোয়াডে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ক্রিকেটিং ১০টা দেশ একটি পরিবারের মতোই। একজনকে না একজনকে তো সাহায্য করতেই হবে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে।’

এই আয়োজনকে চমৎকার আখ্যা দিয়ে এই ড্যাশিং ওপেনার আরও বলেন, ‘যদি তারা এই সিরিজটা সফলভাবে আয়োজন করতে পারে তাহলে সামনে আরও টিম পাকিস্তানে খেলতে যাবে। এই উদ্যোগ আরও আগে শুরু হলে ভালো হতো।’

তামিম বলেন, ‘বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বড় ব্যাপার। এর জন্য আমি গর্বিত।’

২০০৯ লাহোরে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটিতে ক্রিকেট খেলতে রাজি হয় না কোনো দলই।

সর্বশেষ পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ লাহোরে আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফাইনাল ম্যাচে বাংলাদেশ থেকে আনামুল হক বিজয় অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

পাকিস্তানে ক্রিকেট আয়োজন ভালো উদ্যোগ: তামিম

আপডেট সময় ০৬:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭