ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম ফোরলেন সড়কের লহিপুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের মাওলানা ইকরাম হোসেন (৪৮) তার স্ত্রী ও সন্তান নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে জেলার বরুড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি থানার পাশে সড়কে উঠে রাস্তা প্রদক্ষিণ করার সময় ঢাকাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি দুমুড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ইকরাম হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (২৫), তার ছেলে আরশাদ (১৮ মাস) নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহত ইকরাম ও অটোরিকশার চালক মনির হোসেনকে উদ্ধার করে স্থানীয় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর ১২টার দিকে চালক মনির হোসেন (৩৬) মারা যান।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অটোরিকশাটির চালক কোনো প্রকার সিগন্যাল ছাড়াই হঠাৎ সড়কে উঠে রাস্তা প্রদক্ষিণ করতে গিয়ে দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

আপডেট সময় ০২:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭