ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্ব একাদশে খেলবেন তামিম

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী মাসে পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব একাদশ। এই সিরিজের জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসিসকে।

১৪ সদস্যের মধ্যে একজন বাংলাদেশি (তামিম ইকবাল), তিনজন অস্ট্রেলিয়ান (জর্জ বেইলি, টিম পেইনে, বেন কাটিং), পাঁচজন সাউথ আফ্রিকান (ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, ডেভিড মিলার, ইমরান তাহির, মরনি মরকেল), ‍দুইজন ওয়েস্ট ইন্ডিয়ান (ড্যারেন স্যামি, স্যামুয়েল বাদরি), একজন শ্রীলঙ্কান (থিসারা পেরেরা), একজন ইংলিশ (পল কলিংউড) ও একজন কিউই (গ্র্যান্ট এলিয়ট) ক্রিকেটার রয়েছেন।

বিশ্ব একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ে দলের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ার্ল্ড ইলেভেন স্কোয়াড: তামিম ইকবাল, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, ডেভিড মিলার, মরনি মরকেল, স্যামুয়েল বাদরি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট এলিয়ট, টিম পেইনে, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, ইমরান তাহির, পল কলিংউড

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্ব একাদশে খেলবেন তামিম

আপডেট সময় ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭