ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

নারী শ্রমিককে ধর্ষণ করল লেবার সর্দার

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরে লেবার সর্দার কর্তৃক এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি মফিজুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ মে (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার উত্তর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। গতকাল ৮ মে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে। আসামি মফিজুর যশোরের কেসবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের আকবর আলী সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণকারী মফিজুর রহমান ও নির্যাতিতা ওই নারী দুজনেই যশোরের কেসবপুর থানার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। নির্যাতিতা নারী ও তার স্বামী লেবার সরদার মফিজের সাথে যশোর থেকে রাজাপুরে সড়ক নির্মাণের কাজ করতে আসে। সব শ্রমিকরাই রাজাপুরে এসে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওঠেন। নির্যাতিতা ওই নারী সেখানে শ্রমিকদের জন্য রান্নার কাজ করত। ৭ মে রান্নাশেষে শ্রমিকদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়। অন্য শ্রমিকদের সাথে তার স্বামীও কাজে চলে যায়। এই সুযোগে লেবার সরদার মফিজুর রান্নাঘরে ঢুকে ওই নারী শ্রমিককে একলা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে রাজাপুরের গালুয়া ইউনিয়নের এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অপর আরো একটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মেজবাহ উদ্দিন হৃদয় (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হৃদয় উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ধর্ষণচেষ্টা ও ধর্ষণের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পৃথক মামলায় অভিযুক্ত দুই আসামিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অন্য এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

নারী শ্রমিককে ধর্ষণ করল লেবার সর্দার

আপডেট সময় ০২:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০