ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাবেক এমপি শামছ উদ্দিন আহমদ আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি সাবেক এমপি ইঞ্জি‌নিয়ার শামছ উদ্দিন আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান  তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, শুক্রবার (০৮ মে) বিকেল ৫টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার গ্রিনরোডের নিজের বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা হচ্ছে না। শুক্রবার রাতেই তার মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে। শনিবার জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৯৬ সা‌লে ষষ্ঠ ও সপ্তম, ২০০৮ এবং ২০১৮ সা‌লে জাতীয় সংসদ নির্বাচনে বিএন‌পি ম‌নোনীত প্রার্থী হ‌য়ে পরা‌জিত হন। ত‌বে ২০০১ সা‌লে চার দলীয় জোট থে‌কে জামায়া‌তের প্রার্থী‌কে ম‌নোনয়ন দেওয়া হ‌লে স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে তিনি বিজয়ী হন। ওই বছর নির্বাচ‌নের আগে বিএন‌পি থে‌কে ব‌হিষ্কৃত হ‌লেও জয়লা‌ভের পর আবার তি‌নি বিএন‌পি‌তে ফেরেন। মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক আশিকুল হক আশিক বলেন, তি‌নি দুই ছে‌লে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন। তার এক ছে‌লে যুক্তরাষ্ট্রে বসবাস ক‌রেন এবং অপরজন এক‌টি বেসরকা‌রি এয়ারলাইন্সের পাইলট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাবেক এমপি শামছ উদ্দিন আহমদ আর নেই

আপডেট সময় ১০:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০