ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বার্সেলোনা ছাড়া উচিত মেসির

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

ন্যু ক্যাম্পে এখনও চুক্তি নবায়নপত্রে সই করেননি লিওনেল মেসি। বার্সেলোনার ফরোয়ার্ডকে তাই আরও ভাবতে বলছেন সুপার-এজেন্ট খ্যাত মিনো রায়োলা। ৩০ বছর বয়সীকে তিনি পরামর্শ দিয়েছেন: তোমার মাহাত্ম্য প্রমাণে বার্সেলোনা ছাড়ো।

কয়েকদিন আগে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিকে সম্মতি জানান মেসি। যদিও চুক্তিপত্রে সই করেননি। তাই ন্যু ক্যাম্পে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর থাকা নিয়ে শঙ্কা কাটেনি। বিভিন্ন মিডিয়ার গুজব- ম্যানসিটি হাতছানি দিচ্ছে তাকে। সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে আবার কাজ করতে চান তিনি। পল পোগবা, রোমেলু লুকাকু, মার্কো ভেরাত্তি, হেনরিক মিখিতারিয়ান ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো বড় তারকাদের এজেন্ট রায়োলাও মনে করেন এবার নতুন অভিজ্ঞতা নেওয়া উচিত মেসির।

বার্সেলোনার সর্বকালের শীর্ষ গোলদাতাকে নিয়ে এ ডাচ এজেন্ট বলেছেন, ‘ভিন্ন কোনও ক্লাবে মেসির মতো খেলোয়াড়কে অন্য অভিজ্ঞতা অবশ্যই নেওয়ার দরকার। তাকে সেখানে প্রমাণ করতে হবে সে কতটা সেরা। বার্সেলোনাকে নতুন সাজে সামনে আসতে হবে।’

এদিকে মেসিকে বার্সা থেকে কেনার সম্ভাবনা ‘অসম্ভব’ বলে থামিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির ফুটবল ডিরেক্টর জিকি বেজিরিস্টেইন। দলবদলের বাজার ৩১ আগস্ট বন্ধ হওয়ার আগেই ২৭৫ মিলিয়ন ইউরোতে আর্জেন্টাইন তারকাকে কেনার আভাস প্রত্যাখ্যান করেছেন তিনি, ‘নাহ, এটা অসম্ভব। সে বার্সেলোনায় থাকবে। আমরা দৌড় থেকে ছিটকে পড়েছি। এতো অল্প সময়ের মধ্যে এ চুক্তি অসম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

বার্সেলোনা ছাড়া উচিত মেসির

আপডেট সময় ০৫:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭