ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

ঈদে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে রমজানে খুলবে না দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক।

এই দুই জায়ান্ট শপিংমলের এমন সিদ্ধান্তের পর এবার রোজায় কোনো স্বর্ণের দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করােনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মােকাবিলায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি টেলি কনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়ােজন করে।

সভায় সর্বসম্মতিক্রমে ভাইরাসের সংক্রমণ রােধে দোকান মালিক , কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে ঈদুল ফিতর পর্যন্ত সব জুয়েলারি দোকান বন্ধ রাখার পক্ষে সিদ্ধান্ত হয়। এতে আরও বলা হয়, এক্ষেত্রে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজ নিজ মার্কেট কমিটি/স্থানীয় সরকারের সিদ্ধান্ত মােতাবেক কোনো জুয়েলার্স যদি সীমিত পরিসরে তার ব্যবসাপ্রতিষ্ঠান খােলা রাখে, তবে তার সব দায়ভার উক্ত জুয়েলার্সকে বহন করতে হবে।

এ-সংক্রান্ত বিষয়ে যদি কোনো জটিলতার সৃষ্টি হয় তবে বাজুস তার দায়িত্ব গ্রহণ করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

ঈদে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

আপডেট সময় ০৩:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০