ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

হজকে সামনে রেখে সৌদিতে বিশাল সামরিক মহড়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পবিত্র হজকে সামনে রেখে মক্কা নগরীতে এক বিশাল সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। বিশ্বের অন্যতম বৃহৎ এ জমায়েতে এবার সারা বিশ্ব থেকে অংশ নেবেন ১৪ লাখেরও বেশি মুসল্লি। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

বুধবারের এ মহড়া পরিদর্শনে সেখানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

২০১৫ সালে সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে অন্তত দু’হাজার ৪৩১ জন হাজি প্রাণ হারান। তবে সৌদি আরবের সরকারি হিসেবে এ সংখ্যা দেখানো হয় ৭৬৯ জন।

এ ঘটনায় দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে হাজিদের নিরাপত্তার ব্যাপারে উদাসীনতার অভিযোগ উঠে। মৃত হাজিদের মরদেহের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয় রিয়াদকে।

হাজিদের ব্যাপক প্রাণহানির ঘটনায় সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ২০১৬ সালের হজে অংশগ্রহণ থেকে বিরত ছিলো ইরান। তবে এবারের হজে অংশ নিচ্ছেন প্রায় ৯০ হাজার ইরানি নাগরিক।

এছাড়া সৌদি জোটের অবরোধের মুখে থাকা কাতারসহ দুনিয়ার নানা প্রান্তের মুসল্লিরা হজে অংশ নিচ্ছেন। হাজিদের নিরাপত্তা নিশ্চিতে তাই সতর্ক দৃষ্টি রাখছে রিয়াদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

হজকে সামনে রেখে সৌদিতে বিশাল সামরিক মহড়া

আপডেট সময় ০৩:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭