ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দৌলতদিয়ায় ফেরির কর্মচারীদের মেসের রাঁধুনি করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের (বিআইডব্লিউটিসির) সদস্যদের মেসে রান্না করা এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ক্যানালঘাট সাইনবোর্ড এলাকার বাসিন্দা। গোয়ালন্দে এ নিয়ে বিআইডব্লিউটিসির ৫ সদস্যসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেল।

বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি’র ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন। যে কারণে দৌলতদিয়া ফেরিঘাটের মজিদ শেখের পাড়ার বিআইডব্লিউটিসি’র কর্মীদের ম্যাসে রান্না করা দুই নারীর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। এর মধ্যে একজনের ফলাফল পজেটিভ আসে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত নারীকে বাড়ী থেকে নিয়ে এসে রাজবাড়ী সদর হাসাপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৬ জন বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন। তিনি আরো বলেন দৌলতদিয়া ফেরিঘাট নিয়ে আলাদা পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাজবাড়ী এখন পর্যন্ত ৮১৪জনের নমুনা মধ্যে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানান জেলার এই সিভিল সার্জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দৌলতদিয়ায় ফেরির কর্মচারীদের মেসের রাঁধুনি করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৭:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০