ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুযায়ী করোনার প্রভাব বিস্তার ঠেকাতে অফিস-আদালত, স্কুল-কলেজ, হাট-বাজার সকল প্রকার সমাগত বন্ধ করে দিয়েছে সরকার। তারপরেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। আর সারাদেশে এই রোগীর সংখ্যা ১০৯২৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪৭ জন। এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন ১৪০২ জন। আজ মঙ্গলবার (৫ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্ত করতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয় ৫ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি।

নাসিমা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৮ জন। বর্তমানে মোট এক হাজার ৬৯৪ জন আইসোলেশনে রয়েছেন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০জন। এ পর্যন্ত এক হাজার ২৪৩ জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২৪৭৭ জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন বলে জানান নাসিমা। এ নিয়ে মোট এক লাখ ৯৭ হাজার ৮১১ জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৩২৮৮ জন। এ নিয়ে এক লাখ ৫৬ হাজার ৬৮৯ জন ছাড় পেয়েছেন।

এ সময় করোনা শনাক্তদের ৬৮ ভাগ পুরুষ ও ২৮ ভাগ নারী বলে জানান অধ্যাপক নাসিমা। তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ৭৩ ভাগ পুরুষ ও ২৩ ভাগ নারী।

আইইডিসিআর এর তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা ৫,৩৫৭, নারায়ণগঞ্জ ১,০৫৫, গাজীপুর ২৫৯, কিশোরগঞ্জ ২০২, ময়মনসিংহ ১৬৯, নরসিংদী ১৬৬, মুন্সীগঞ্জ ১৬১, কুমিল্লা ১১২, চট্টগ্রাম ১০৫, জামালপুর ৭৪, হবিগঞ্জ ৬৯, রংপুর ৭৫, যশোর ৭৪, ব্রাহ্মণবাড়িয়া ৫৬, নেত্রকোনা ৫২, মাদারীপুর ৪৮, লক্ষ্মীপুর ৪৫, শরীয়তপুর ৪৪, গোপালগঞ্জ ৪৪, বরিশাল ৪১, কক্সবাজার ৩৯, সুনামগঞ্জ ৩৫, জয়পুরহাট ৩৪, বরগুনা ৩৩, টাঙ্গাইল ৩০, পটুয়াখালী ২৮, চাঁদপুর ২৭, ঝিনাইদহ ২৭, শেরপুর ২৬, রাজশাহী ২৫, নীলফামারী ২৫, সিলেট ২৪, মানিকগঞ্জ ২৪, গাইবান্ধা ২৪, রাজবাড়ী ২২, কুড়িগ্রাম ২২, নোয়াখালী ২১, দিনাজপুর ২১, মৌলভীবাজার ২১, ঠাকুরগাঁও ১৯, বগুড়া ১৮, খুলনা ১৭, নওগাঁ ১৭, কুষ্টিয়া ১৬, ফরিদপুর ১৫,  পাবনা ১৫, নড়াইল ১৩, ঝালকাঠী ১০, পিরোজপুর ১০, চুয়াডাঙা ১০, নাটোর ১০, পঞ্চগড় ৮, মাগুরা ৭, ফেনী ৬, ভোলা ৫, সিরাজগঞ্জ ৪, লালমনিরহাট ৪, বান্দরবান ৪, মেহেরপুর ৩, সাতক্ষীরা ৩, বাগেরহাট ২, চাঁপাইনবাবগঞ্জ ২ ও খাগড়াছড়ি ২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী

কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০