ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় ময়মনসিংহের ভালুকার স্থানীয় এক সাবেক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন। আলমগীর কবির নামের ওই ব্যক্তি হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুপুরে আদালতে হাজির হয়ে হেলাল জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে দেন।

মামলার বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ মুসলিম গালর্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন আলমগীর ও তার সঙ্গীরা।

চলতি বছরের ১১ জানুয়ারি সকালে আলমগীরের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় গত ১৫ মে ধর্ষিতার বাবা বাদী হয়ে আলমগীরসহ তিন জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন বলে তিনি জানান।

তবে ওই ছাত্রলীগ নেতার দাবি, তার সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বাবা এতে রাজি না থাকায় তার বিরুদ্ধে মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেট সময় ০২:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭