ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর

কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুযায়ী করোনার প্রভাব বিস্তার ঠেকাতে অফিস-আদালত, স্কুল-কলেজ, হাট-বাজার সকল প্রকার সমাগত বন্ধ করে দিয়েছে সরকার। তারপরেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। আর সারাদেশে এই রোগীর সংখ্যা ১০১৪৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৮২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪৭ জন। এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন ১২০৯ জন। আজ সোমবার (৪ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্ত করতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয় ৬ হাজার ২৬০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮৭ হাজার ৬৯৪টি।

তিনি আরও বলেন, মৃত ৫ জনের সবাই পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ৩ জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন। ৫ জনের মধ্যে ৩ জন ঢাকার, একজন সিলেট ও একজন ময়মনসিংহের।

আইইডিসিআর এর তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা ৪,৮৯৫, নারায়ণগঞ্জ ১,০২১, গাজীপুর ৩২৫, কিশোরগঞ্জ ২০২, ময়মনসিংহ ১৬৬, নরসিংদী ১৫৪, মুন্সীগঞ্জ ১২৭, কুমিল্লা ১০৫, চট্টগ্রাম ৮২, জামালপুর ৭৩, হবিগঞ্জ ৬৯, যশোর ৬৩, রংপুর ৬২, ব্রাহ্মণবাড়িয়া ৫৫, নেত্রকোনা ৫১, মাদারীপুর ৪৭, গোপালগঞ্জ ৪৭, লক্ষ্মীপুর ৪৩, বরিশাল ৪১, শরীয়তপুর ৪০, কক্সবাজার ৩৭, বরগুনা ৩৬, সুনামগঞ্জ ৩৩, জয়পুরহাট ৩৩, টাঙ্গাইল ৩০, পটুয়াখালী ২৮, শেরপুর ২৬, গাইবান্ধা ২৩, নীলফামারী ২৩, মানিকগঞ্জ ২২, কুড়িগ্রাম ২২, রাজশাহী ২১, দিনাজপুর ২০, মৌলভীবাজার ১৯, রাজবাড়ী ১৯, ঠাকুরগাঁও ১৯, বগুড়া ১৯, ঝিনাইদহ ১৯, সিলেট ১৮, নোয়াখালী ১৭, খুলনা ১৬, নওগাঁ ১৬, কুষ্টিয়া ১৬, চাঁদপুর ১৫, ফরিদপুর ১৪, নড়াইল ১৩, পাবনা ১১, ঝালকাঠী ১০, পিরোজপুর ১০, চুয়াডাঙা ৯, নাটোর ৯, পঞ্চগড় ৮, মাগুরা ৮, বান্দরবান ৭, ফেনী ৬, ভোলা ৫, সিরাজগঞ্জ ৪, লালমনিরহাট ৩, বাগেরহাট ২, চাঁপাইনবাবগঞ্জ ২, মেহেরপুর ২, সাতক্ষীরা ২ ও খাগড়াছড়ি ২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০