ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘মেসির সঙ্গে খেলাটা সহজ না’

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী গ্রীষ্মকালীন ইউরোপিয়ান দলবদলের বাজারে বার্সেলোনার প্রধান লক্ষ্য হতে যাচ্ছে ইন্টার মিলান ও আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেস। তবে করোনা ভাইরাসের কারণে ক্লাবগুলোর আর্থিক যে ক্ষতি হচ্ছে তাতে করে বেচা-কেনা কেমন হবে তা সময়ই বলে দেবে। তবে বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড হাভিয়ার সাভিওলা সতর্ক করে মার্তিনেসকে জানিয়ে দিয়েছেন, বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসির সঙ্গে খেলাটা সহজ হবে না।

এই সাভিওলার এক সময় বার্সা ও জাতীয় দলের হয়ে মেসির সঙ্গে খেলার সুযোগ হয়েছে। তবে সেই সময়টা খুব একটা সুখকর ছিল না তার জন্য। যেমনটি বর্তমানে আর্জেন্টিনার আরেক সেনসেশন পাওলো দিবালার জন্যও কঠিন হচ্ছে।

দিবালার কথা উল্লেখ করে সাভিওলা বলেন, ‘দিবালা বলেছিল মেসি সঙ্গে খেলাটা কঠিন এবং আমি তার কথায় একমত। কেননা কেউই জানে না সে কি করতে যাচ্ছে।’

এবার মার্তিনেসকে সতর্ক করে সাভিওলা বলেন, ‘সত্যি বলতে লাওতারো এমন একজন খেলোয়াড় যে বার্সেলোনার জন্য কার্যকরী হবে। কিন্তু আমরা এও জানি মেসি, সুয়ারেস ও অন্য বড় তারকাদের পাশে থাকলে কি হয়? আমি বলতে চাই তার সঙ্গে খেলাটা সহজ না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে সাইবার হামলায় অচল সুপারশপের ফ্রিজ, নষ্ট বিপুল খাবার

‘মেসির সঙ্গে খেলাটা সহজ না’

আপডেট সময় ০৮:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০