ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চবিতে ইয়াবা নিয়ে কর্মচারীসহ আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা নাজিমের ভাইসহ তিনজনকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও দুইটি চাপাতি পাওয়া যায়।

আটকদের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও একজন দোকানদার বলে জানা গেছে।

আজ সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের উত্তর দিকের একটি পাহাড়ে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমের ভাই ও প্রকৌশল দফতরের কর্মচারী মহিউদ্দিন, ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স বিভাগের কর্মচারী হাসান ও দোকানদার নাছির।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা থেকে পুলিশের সহায়তায় এই অভিযান শুরু করে প্রক্টরিয়াল বডি। এসময় তারা পাহাড়ে একটা আস্তানা খুঁজে পান। সেখান থেকে ৪৪ পিস ইয়াবা, দুইটি চাপাতিসহ এই তিনজনকে আটক করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, আমরা পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের একটি পাহাড়ে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দুইজন স্টাফ ও একজন দোকানদারকে আটক করেছি। এসময় এদের কাছে ৪৪ পিস ইয়াবা ও দুইটি চাপাতি পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চবিতে ইয়াবা নিয়ে কর্মচারীসহ আটক ৩

আপডেট সময় ০৫:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০