ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

করোনায় কাশ্মীরিদের কষ্টের কথা জাস্টিন ট্রুডোকে জানালেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারী করোনা পরিস্থিতি নিয়ে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ট্রুডোকে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে মুসলিমদের কষ্টের কথা জানান তিনি। এ ছাড়া দুই নেতার মধ্যে দেশ দুটির অন্যান্য পারস্পরিক স্বার্থ নিয়েও আলোচনা হয়।

রোববার রাতে টেলিফোনে এ দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানায় পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

আলোচানার সময় মহামারীতে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইমরান খান। তিনি বলেন, মহামারীটি একটি বড় ধরনের বিপর্যয়, ফলে আরও ঘনিষ্ঠভাবে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

জি-২০ ত্রাণ তালিকায় পাকিস্তানের নাম অন্তর্ভুক্তিতে সমর্থনের জন্য কানাডাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, করোনা পরিস্থিতিতে ভারতে মুমলিমদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। এ সময় তিনি করোনা পরিস্থিতে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরেন। যোগাযোগের সীমাবদ্ধতা, চিকিৎসার অভাব ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে সেখানে কঠিন সময় পার করছেন কাশ্মীরিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

করোনায় কাশ্মীরিদের কষ্টের কথা জাস্টিন ট্রুডোকে জানালেন ইমরান খান

আপডেট সময় ০৪:১১:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০