ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

১৬ মে পর্যন্ত ছুটি বাড়ল

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফের ছুটি বাড়িয়েছে সরকার। ষষ্ঠ দফায় এবার বুদ্ধ পূর্ণিমা, সাধারণ এবং সাপ্তাহিক মিলিয়ে ১১দিন ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি থাকবে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।

এর আগে পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ও সাপ্তাহিক ছুটি বাড়িয়েছে সরকার। গত ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি চলছে।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় ছুটি ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়। তৃতীয় ১৪ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি লম্বা করা হয়। পরে আরও ১০দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আজ আবারও ১১ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হলো।

ছুটির মধ্যেও রপ্তানি পোশাক শিল্প কারখানাসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগগুলো সীমিতকারে খোলা আছে। এদিকে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালে রমজান উপলক্ষে সীমিতাকারে দোকানপাট খুলে দেওয়া হবে বলে জানান।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ছুটি চলাকালে জরুরি পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি খাতের কার্যক্রম অব্যাহত আছে।

কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, সংবাদপত্র, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতালও এই ছুটির বাইরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

১৬ মে পর্যন্ত ছুটি বাড়ল

আপডেট সময় ০৩:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০