ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নীলফামারীতে ৫ ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীতে ৫ জন ব্যাংক কর্মকর্তার করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ২১ জনে দাঁড়ালো।

গতকাল শনিবার (২ মে) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে রির্পোট পাওয়া গেছে।

আক্রান্তরা হলেন- নীলফামারীর সৈয়দপুর শাখা বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৪ জন কর্মকর্তা ও অপর জন জেলার ডিমলা উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডাঙ্গাপাড়া শাখার কর্মকর্তা। তার বাড়ি ডোমার উপজেলার বামুনিয়া গ্রামে।

অন্যদিকে, সৈয়দপুর শাখা বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৪ জন কর্মকর্তা মধ্যে তিনজনের বাড়ি সৈয়দপুর শহরে ও একজন নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ায়। নতুন আক্রান্তদের জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

সূত্র মতে, এ নিয়ে নীলফামারী জেলায় ২১ জন করোনা রোগী সনাক্ত হলো। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৬ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১৫ জন নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

নীলফামারীতে ৫ ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৪:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০