ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী ‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’: ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

লকডাউনে ১ মাসে ২০১ সড়ক দুর্ঘটনায় ২১১ নিহত, ২২৭ আহত

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণ ছুটি বা লকডাউন কোন কিছুই থামাতে পারছে না সড়ক দুর্ঘটনা। গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও লকডাউনের ০১ মাসে ২০১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত ও ২২৭ জন আহত হয়েছে। একই সময় নৌ-পথে ০৮টি দুর্ঘটনায় ০৮ জন নিহত, ০২ জন আহত এবং ০২ জন নিখোঁজ হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে আজ রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে।

এই মাসে সড়কে দুর্ঘটনায় ৬৯ জন পথচারী, ৬৭ জন চালক, ৩২ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষার্থী, ০৩ জন শিক্ষক, ৪৬ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ২৭ জন নারী, ২১ জন শিশু, একজন সাংবাদিক এবং একজন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
এর মধ্যে নিহত হয়েছে ৫০ জন চালক, ৬৪ জন পথচারী, ২২ জন নারী, ১২ জন ছাত্র-ছাত্রী, ২০ জন পরিবহন শ্রমিক, ১৮ জন শিশু, একজন রাজনৈতিক দলের নেতাকর্মী, দুইজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, তিনজন শিক্ষক ও একজন সাংবাদিক ছিল।

পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ৯৭টি দুর্ঘটনা ট্রাক ও কাভার্ডভ্যানে, ৬৩টি দুর্ঘটনা মোটরসাইকেলে, ২৯টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ২৮টি নসিমন ও করিমন, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৭টি প্রাইভেটকার ও একটি বাস এসব দুর্ঘটনায় জড়িত ছিল।

এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৩ এপ্রিল একদিনে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ৫ জন আহত হয়।

সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ০৯ এপ্রিল একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

লকডাউনে ১ মাসে ২০১ সড়ক দুর্ঘটনায় ২১১ নিহত, ২২৭ আহত

আপডেট সময় ০৪:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০