ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অতিরিক্ত আইজি হলেন চার পুলিশ কর্মকর্তা

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন আরও চারজন কর্মকর্তা। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদ থেকে তাদের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করে পুলিশ অধিদপ্তরে (টিআর) পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি এস এম রুহুল আমিনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এবং সিলেটে রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করা হয়েছে।

একই আদেশে হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা ব্যারিস্টার মাহবুবুর রহমানকে সিআইডির প্রধান করা হয়েছে।

এর আগে গত মাসের মাঝামাঝিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বেনজীর আহমেদ। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ শেষে অবসরে গেলে পদটি খালি হয়। পুলিশ থেকে অবসরে যাওয়ার পর জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া বেনজীর আহমেদ আইজিপি হওয়ায় র্যা বের মহাপরিচালক পদটি খালি হলে সেখানে নিয়োগ দেওয়া হয় সাবেক সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

অতিরিক্ত আইজি হলেন চার পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ০৪:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০