ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

সিআইডি প্রধান হলেন মাহবুবুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে সিআইডির প্রধান করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি সদ্য নিয়োগ পাওয়া র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

গত বছরের ১৬ মে মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেয় সরকার। এর আগে ব্যারিস্টার মাহবুবুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়া সিআইডি প্রধান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা টাইমসকে বলেন, ‘সরকার যে নতুন দায়িত্ব দিয়েছেন সেটা আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করব। যেকোন ঘটনার অনুসন্ধান একটা মুল কাজ। সেটার মান কিভাবে উন্নত করা যায় সেটার জন্য কাজ করব।’

মাহবুবুর রহমান বলেন, ‘গণমাধ্যম সব সময় আমার কাজে সহায়তা করেছে। আমি গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই। অনেক জিনিস আমরা জানার আগে গণমাধ্যমের মাধ্যমে সেটা জানতে পারি। এরপর আমরা সেটা নিয়ে কাজ করি। আমি সব সময় গণমাধ্যম বান্ধব মানুষ। আমাকে তারা সব সময় সহায়তা করেছে, করবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করব। দেশের জন্য আমরা একদিকে কাজ করি। অন্যদিকে কাজ করে গণমাধ্যম। সবার উদ্দেশ্যই এক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সিআইডি প্রধান হলেন মাহবুবুর রহমান

আপডেট সময় ০২:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০