ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুমায়ূন আহমেদের ‘দখিন হাওয়ায়’ অগ্নিকাণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ধানমণ্ডিতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাড়ি ‘দখিন হাওয়ায়’ আগুন লাগার খবর পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ৮টার পর সাত তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দখিন হাওয়া’ ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন। আর ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ওই বাসায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি লিমা খানম। তবে ওভেন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানান তিনি।

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন জানান, আগুন লাগার পর তারা ছাদে উঠে যান। বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আমরা নিচে নামতে পারছিলাম না। ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা এখন নিরাপদ আছি।।

প্রসঙ্গত কথাশিল্পী হুমায়ূনের জীবনের শেষ কয়েকটি বছর ধানমণ্ডির এই দখিন হাওয়াতেই কেটেছে। ২০১২ সালে তার মৃত্যুর পরও দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে এই বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে থাকছেন নিষাদ ও নিনিতের মা শাওন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হুমায়ূন আহমেদের ‘দখিন হাওয়ায়’ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১২:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০