ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নড়াইলে ভিজিডির চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডির প্রায় ৪১ টন কেজি চাল আত্মসাতের মামলায় বরখাস্তকৃত নড়াইলের পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন সময়ে ৮৫ জন জীবিত ও মৃত ব্যক্তির নামে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান। এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুদক কার্যালয়ে প্রেরণ করা হয়। পরে দুদক মামলাটি আমলে নেয়ার পর আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন, জারজিদ মোল্যার বিরুদ্ধে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়। এর আগে ২৩ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ-১ শাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়ীক বরখাস্ত করা হয়।

নড়াইল প্রতিনিধি/আকাশ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নড়াইলে ভিজিডির চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০