ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেত্রকোনায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজের একদিন পর সড়কের পাশে জঙ্গলে পাওয়া গেল পঞ্চম শ্রেনিতে পড়ুয়া স্কুলছাত্রী মনি আক্তারের (১২) লাশ। নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের মান্দারতলা গ্রাম থেকে আজ শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শিশুটি মান্দারতলা লামাপাড়া গ্রামের কৃষক আব্দুল মান্নাফের মেয়ে। সে ৩৫ নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনিতে পড়তো। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে যায়নি বলে জানা যায়। তবে নিখোঁজের ব্যাপারে কোন জিডিও করা হয়নি থানায়।

তিনি আরও জানান, অনেক খোঁজাখুজি করে আজ শুক্রবার সকালে রাস্তার পাশের একটি গর্তে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাাতল মর্গে পাঠানো হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটি পাশের গ্রাম নয়াপাড়া তালেব আলী মাস্টারের কাছে নিয়মিত প্রাইভেট পড়ে। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফিরেনি। আজ শুক্রবার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। এসময় মনি আক্তারের হাত পা বাঁধা ও মুখে ওড়না পেচানো অবস্থায় দেখা যায়।

এদিকে, খবর পেয়েই নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সুররহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নেত্রকোনায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০