ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের জেল, সংসদে বিল পাস এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

চাল চুরি ঠেকাবে ‘রিলিফ ডিস্ট্রিবিউশন মেশিন’

আকাশ জাতীয় ডেস্ক:

ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও চাল চুরি ঠেকাতে খুলনায় তৈরি হয়েছে ‘অ্যাডভান্স রিলিফ ডিস্ট্রিবিউশন মেশিন’। এই মেশিনের মাধ্যম উপকারভোগীকে শনাক্তের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার প্রাপ্য খাদ্য সামগ্রী সঠিকভাবে বিতরণ করা সম্ভব হবে।

জানা যায়, করোনা পরিস্থিতির মধ্যেই দেশজুড়ে সমালোচনায় রয়েছে ওএমএসের চাল আত্মসাৎ ও ওজনে কম দেওয়ার একাধিক ঘটনা। অ্যাডভান্স রিলিফ ডিস্ট্রিবিউশন পদ্ধতিতে এ ধরনের অপতৎপরতা বন্ধ করা সম্ভব বলে দাবি করছেন মেশিনটির উদ্ভাবক স্কুলশিক্ষক মো. সোলায়মান ফরাজী।

তিনি বলেন, থানা ও ইউনিয়ন পর্যায়ে ছোট অবকাঠামো নির্মাণ করে কাবিখা, ওএমএস ও রেশন বিতরণে এই মেশিন ব্যবহারের সুযোগ রয়েছে। এখানে রিজার্ভার ও আলাদা চেম্বারে খাদ্য সামগ্রী মজুদ থাকবে। ‘সেমি সুপারভাইসড লার্নিং’ পদ্ধতিতে মেশিনটি নির্দিষ্ট উপকারভোগীকে শনাক্তের পর রিজার্ভার থেকে প্রাপ্য খাদ্য সামগ্রী তাকে দেওয়া হবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্য বিতরণে অতিরিক্ত লোকবলের প্রয়োজন হবে না।

উদ্ভাবক মো. সোলায়মান ফরাজী বলেন, এই মেশিনে ব্যবহৃত টেকনলোজি ও অবকাঠামো নির্মাণে ব্যয় খুবই সামান্য। তবে সেই তুলনায় সুফল পাওয়া যাবে অনেক বেশি। সফটওয়ারের মাধ্যমে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হবে, ফলে ওজনে কারচুপি বন্ধ হবে। একই ব্যক্তির একাধিকবার ত্রাণ পাওয়ার সুযোগও থাকবে না। উপকারভোগীদের লাইনে না দাঁড়িয়ে তাদের সুবিধা মতো সময়ে ত্রাণ সংগ্রহ করতে পারবে। ফলে বাড়তি লোকবলের প্রয়োজন হবে না ও ভোগান্তি কমবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাল চুরি ঠেকাবে ‘রিলিফ ডিস্ট্রিবিউশন মেশিন’

আপডেট সময় ১১:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০