ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাতে ৩ দিনের জন্য হাসপাতালটি লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

তবে এ সময় পর্যন্ত সাধারণ সেবা কার্যক্রম অন্যত্র স্থানান্তরিত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ ৭ দিনের লকডাউন চেয়েছিল। কিন্তু আপাতত ৩ দিনের জন্য লকডাউন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়তে পারে।

সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে সদর আধুনিক হাসপাতালে একাধিক ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা রোগে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বিবেচনায় আপাতত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। শুধু করোনা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দেয়া হবে। এখনও সাধারণ রোগীদের সেবা দেয়ার জন্য বিকল্প সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ রোগীদের সেবাতো হাসপাতালের ডাক্তাররাই দেবেন। তাদের পরীক্ষার রিপোর্ট আসার পর বিকল্প স্থানে চিকিৎসা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল জীবাণুমুক্তকরণ ও অন্যান্য আনুসাঙ্গিক কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত সময়ে করোনা ট্রায়াজ কর্ণার ও আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে। জনস্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন ঘোষণা

আপডেট সময় ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০