ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাল চুরির মামলায় অবশেষে ধরা ডিলার

আকাশ জাতীয় ডেস্ক:

হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার চাল চুরির পলাতক আসামি ডিলার আশরাফ আলীকে নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়াড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আশরাফ জয়পুর ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার চালের ডিলার এবং আড়িয়াড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই মিলটন কুমার দেবদাস জানান, ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ গত ১৬ এপ্রিল রাতে ডিলার আশরাফ আলীর নামে লোহাগড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এর আগের দিন দুপুরে লোহাগড়ার মরিচপাশা মরণমোড়ের দোকান থেকে আশরাফ পাশের বাবরা গ্রামের ভ্যানচালক শহিদ খাঁর কাছে ৫০ কেজি চাল দেড় হাজার টাকায় বিক্রি করেন। এই চাল শহিদ পাশের আড়পাড়া গ্রামের জবদুল জমাদ্দার ও রজিবর শেখের কাছে অধিক লাভে বিক্রি করেন।

এ ঘটনায় ১৬ এপ্রিল রাত ৮টার দিকে অভিযান চালিয়ে শহিদ, জবদুল ও রজিবর শেখকে আটকসহ ওই ৫০ কেজি চাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জি তাদের কারাদণ্ড ও জরিমানা করেন। এর মধ্যে শহিদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং রজিবর ও জবদুলকে আড়াই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিলার আশরাফ আলী কৌশলে পালিয়ে যায়। অবশেষে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাল চুরির মামলায় অবশেষে ধরা ডিলার

আপডেট সময় ১২:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০