ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেম্বারের বাড়ির পাশের গর্তে চাল, কাড়াকাড়ি করে নিল গ্রামবাসী

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের তারাকান্দায় এক ইউপি সদস্যের বাড়ির পেছনের গর্তে লুকিয়ে রাখা হয় প্রায় ৫০ বস্তা চাল। সেই চাল গ্রামবাসী কাড়াকাড়ি করে নেয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, তারাকান্দা উপজেলার গালাগাঁও গ্রামে ইউপি সদস্য আবুল খায়েরের বাড়ির পেছনের একটি গর্তে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় স্থানীয় যুবক মো. আমিন অনেকগুলো ত্রাণের চালের বস্তা পড়ে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে কাড়াকাড়ি করে সেগুলো নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গালাগাঁও ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, সরকার কঠোর হওয়ায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি চালের বস্তা কেউ এখানে লুকিয়ে রেখেছিল। টের পেয়ে অনেকেই কাড়াকাড়ি করে নিয়ে গেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

ইউপি সদস্য আবুল খায়ের জানান, নীরব জায়গা পেয়ে কেউ লুকিয়ে রেখেছিল। তবে চালগুলো কার তা আমার জানা নেই।

ডিলার আব্দুর রহমান তালুকদার বলেন, আমি গত চার-পাঁচদিন আগে চাল দিয়ে শেষ করেছি। এ চালগুলো কার আমি বলতে পারব না। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী জানান, এলাকাবাসী চাল কাড়াকাড়ি করে নিয়ে যাওয়ার বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

মেম্বারের বাড়ির পাশের গর্তে চাল, কাড়াকাড়ি করে নিল গ্রামবাসী

আপডেট সময় ১০:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০