ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সময়মতো পাঠ্যবই বিতরণে পেপার মিল-প্রিন্টার চুক্তি হবে: শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক:বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ৫০ মিনিটে লেনদেন ৩২৫ কোটি টাকা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী

এখনকার রাজনীতি শুধু জনগণকে সুরক্ষা দেয়ার: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেয়ার রাজনীতিটাই করি।’

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করা।’

করোনার বিশ্বপরিমাপক বা ওয়ার্ল্ডোমিটার থেকে এসময় দেশের তুলনামূলক পরিসংখ্যান উদ্ধৃত করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের পর দুঃখজনকভাবে এ পর্যন্ত ১২০ জনের প্রাণহানি ও ৩৭৭২ জন শনাক্ত হয়েছে, আমরা মৃতের আত্মার শান্তি ও আক্রান্তদের আরোগ্য কামনা করি। কাছাকাছি সময়, ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা শনাক্তের পর এ পর্যন্ত ২২৫৯ জন মারা গেছে ও ৯৫৫৯১ রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ আমাদের পরিস্থিতি এখনো অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু সেটি যেন আরও খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এ সময় উপস্থিত ছিলেন।

দেশে করোনার পূর্বপ্রস্তুতি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার আগে থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেয়ার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আমাদের ত্রাণ উপ-কমিটি শুরু থেকেই ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে এবং একেবারে উপজেলা পর্যায় ও ছোট ছোট পৌরসভা পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছানো হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে দেয়া করোনা প্রতিরোধসামগ্রী চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি শাহেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মুজিব মাসুদের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময়মতো পাঠ্যবই বিতরণে পেপার মিল-প্রিন্টার চুক্তি হবে: শিক্ষামন্ত্রী

এখনকার রাজনীতি শুধু জনগণকে সুরক্ষা দেয়ার: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০