ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাধারণ ছুটি বাড়লো ৫ মে পর্যন্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতার মধ্যেই সাধারণ ছুটি আরো ১০ দিন বাড়িয়েছে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বুধবার (২২ এপ্রিল) বাংলানিউজকে বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে।

তবে এই ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিকেলের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।

স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটি এর আগে আরো সাতদিন সাধারণ ছুটি বাড়ানোর প্রস্তাব করে সরকার প্রধানের কাছে পাঠিয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দীর্ঘমেয়াদি ছুটির কারণে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নআয়ের লোকজন সমস্যায় রয়েছেন। এ বিষয়টি মাথায় রেখে এবারের ছুটির প্রজ্ঞাপনে উৎপাদনমুখী কারখানাগুলো খুলে দেওয়াসহ জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে বেশকিছু নির্দেশনা থাকছে।

গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জনে। মোট মৃত্যু হয়েছে ১২০ জনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাধারণ ছুটি বাড়লো ৫ মে পর্যন্ত

আপডেট সময় ০৪:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০