ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নওয়াজের স্ত্রীর ক্যান্সার, প্রচারে মেয়ে মরিয়ম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নওয়াজ শরিফের স্ত্রীর কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ায় তার নির্বাচনী প্রচারের দায়িত্ব পালন করছেন তাদের মেয়ে মরিয়ম নওয়াজ। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ জাতীয় পরিষদের ১২০ নম্বর আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করলে আসনটি শূন্য হয়। ফলে এই আসনে উপনির্বাচন হচ্ছে।

নানা নাটকীয়তার মধ্য দিয়ে কুলসুম নওয়াজ শেষ পর্যন্ত প্রার্থী হয়েছেন। বড় ভাইয়ের উত্তরসূরির হিসেবে এই আসনে প্রার্থী হওয়ার কথা ছিল শাহবাজ শরিফের। নওয়াজ ইচ্ছা প্রকাশ করেছিলেন, উত্তরসূরি হিসেবে ছোট ভাই শাহবাজই হবেন সরকারের বাকি মেয়াদে প্রধানমন্ত্রী। কিন্তু তা আর হয়নি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য মনোনিত খাকান আব্বাসিই এই সরকারের বাকি মেয়াদ পূর্ণ করবেন।

কুলসুম নওয়াজ এই প্রথম কোনো নির্বাচনে প্রার্থী হলেন। গত সপ্তাহে লন্ডনে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়েছে বলে জানিয়েছেন তাদের ছোট ছেলে হাসান নওয়াজ। প্রাথমিক পর্যায়ে থাকায় এ ক্যান্সার নিরাময়যোগ্য বলে জানানো হয়েছে।

১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফ রাষ্ট্র ক্ষমতা দখল করে নওয়াজ শরিফের পতন ঘটালে সেই সময় স্বামীর মুক্তি ও দলের কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কুলসুম নওয়াজ। তবে তিনি কখনো নির্বাচনে দাঁড়াননি এবং কোনো সরকারি পদেও দায়িত্ব পালন করেননি।

নওয়াজ শরিফ তিনবার প্রধানমন্ত্রী থাকলেও কোনো সরকারি পদে না বসা কুলসুম নওয়াজ শেষ পর্যন্ত নির্বাচনে এলেন। ১৭ সেপ্টেম্বর উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নওয়াজের স্ত্রীর ক্যান্সার, প্রচারে মেয়ে মরিয়ম

আপডেট সময় ০২:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭