ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্বপ্নে চাকরি পেলেন ৩য় লিঙ্গের ৯ ব্যক্তি

আকাশ জাতীয় ডেস্ক: 

সুপারশপ স্বপ্নে চাকরি পেয়েছেন তৃতীয় লিঙ্গের নয় ব্যক্তি। সোমবার (২০ এপ্রিল) প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগ তাদের হাতে নিয়োগপত্র তুলে দেয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বপ্নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাওয়া ৩য় লিঙ্গের এ নয় ব্যক্তি হলেন আব্দুল রহিম মুন, নিশি, আকাশ আহমেদ, লিটন, নীলা, তমা, সানি, তানিম মিয়া ও বিল্লাল । তারা এখন থেকে ‘স্বপ্নে’র ডিস্ট্রিবিউশন সেন্টার ও আউটলেটে বিভিন্ন পদে কাজ করবেন।

নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার সময় স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, ডিস্ট্রিবিউশন সেন্টারের প্রধান মহিবুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ রিজভী রনী, বন্ধু সংগঠনের মিডিয়া ফেলো শরিফুল ইসলাম পলাশসহ অনেকে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: শফিকুল আলম

স্বপ্নে চাকরি পেলেন ৩য় লিঙ্গের ৯ ব্যক্তি

আপডেট সময় ০৯:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০