ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামের বাসিন্দা। তার বয়স ২৮ বছর। তিনি ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৫ মার্চ ওই যুবক ঢাকা থেকে গ্রামে আসেন। তার জ্বর-শ্বাস কষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার ফল পাওয়ার পর তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান দৈনিক আকাশকে বলেন, ওই রোগীকে স্বাস্থ্য বিভাগ আইসোলেশনে এনে চিকিৎসা দেবে। পরিস্থিতি বিবেচনায় গ্রামটি লকডাউন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত

আপডেট সময় ১১:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০