ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবেন না

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। বৃহস্পতিবার এমন ঘোষণা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ১১ (১) ধারাবলে এ ঘোষণা দেন মহাপরিচালক।

সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি জনগণের জন্য তিনটি আদেশও জারি করা হয় বিজ্ঞপ্তিতে।

এক. করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

দুই. এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিন. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

তবে এর আগে জারি করা বিভিন্ন বিজ্ঞপ্তিতে জরুরি সেবা খাত সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা থাকলেও এই বিজ্ঞপ্তিতে সে বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবেন না

আপডেট সময় ১১:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০