ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট সম্পর্ক নয়: বিসিসিআই

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনায় কাঁপছে গোটা বিশ্ব। বন্ধ সব খেলাধুলা। এ উদ্বেগের মধ্যে আলোচনায় ভারত-পাকিস্তান ক্রিকেট। দুই দেশেই প্রাণঘাতী ভাইরাসে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

এ অবস্থায় আর্থিক ফান্ড সংগ্রহের জন্য ইন্দো-পাক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। এরপরই হঠাৎ করে আলোচনায় ঢুকে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েবকে সমর্থন জানান তার এক সময়ের সতীর্থ শহীদ আফ্রিদি। তবে বিরোধিতা করেন টিম ইন্ডিয়ার দুই কিংবদন্তি কপিল দেব ও সুনিল গাভাস্কার। এবার এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অবস্থান জানালেন এক কর্তা।

শোয়েবের প্রস্তাবের পর দুই দেশের ক্রিকেটারদের মধ্যে নতুন করে পাক-ভারত দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কথার লড়াই শুরু হয়েছে। তার প্রস্তাব ভেবে দেখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কপিল। তিনি বলেন, করোনা আতঙ্কের মাঝে অর্থ সংগ্রহে জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের ২২ গজে ঠেলে দেয়া হবে না।

এ দিকে শোয়েবের প্রস্তাবকে কটাক্ষ করেন গাভাস্কার। তিনি বলেন, ভারত-পাকিস্তান ক্রিকেট হওয়ার চেয়ে লাহোরে তুষারপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এর মাঝে অবসর নিয়ে বড় বেশি সময় নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলে মন্তব্য করেন শোয়েব। পাশাপাশি মাহির ক্যারিয়ারে অবসরের সঠিক সময় কী হতে পারত তা জানিয়েছেন তিনি।

অন্যদিকে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধের জন্য বিসিসিআইকে কাঠগড়ায় তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। এ ইস্যুতে ভারতীয় বোর্ডকে অবিশ্বস্ত বলেও আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে পিসিবির লোকসানের জন্য বিসিসিআই দায়ী বলে দাবি করেন মানি।

তবে এ মুহূর্তে ভারত-পাক সিরিজ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ ভারতীয় বোর্ড। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সরকারের নির্দেশ না পেলে পাকিস্তানের সঙ্গে খেলতে পারবে না ভারত।

তিনি বলেন, আইসিসিকে এ নিয়ে অবহিত করা হয়েছে। ভারতীয় তথা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্মতি পেলেই আমরা ভারত-পাক ক্রিকেট নিয়ে ভাবতে পারি। এর আগে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে চিন্তার অবকাশ নেই। সরকারি সম্মতি না পেলে আমরা পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে পারব না।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এ সময়ে কেবল ২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় চিরশত্রু দু’দেশ।

এর পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট মহারণ বন্ধ রয়েছে। ২০১৯ সালে কাশ্মীরে তথাকথিত জঙ্গি আক্রমণের পর পাক-ভারত সম্পর্কে আরও চিড় ধরে। ফলে এখন শুধু আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হতে দেখা যায় ভারত-পাকিস্তানকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট সম্পর্ক নয়: বিসিসিআই

আপডেট সময় ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০