ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নারায়ণগঞ্জে দ্রুত করোনার পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে এতো বেশি করোনাভাইরাসের রোগী সংক্রমিত হওয়ার পরও সেখানে করোনা টেস্টের মাধ্যমে শনাক্তের জন্য এখনো কোন ল্যাব কিংবা রিসার্চ সেন্টার নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অবিলম্বে নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে করোনা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে তিনি এসব নির্দেশনবলী স্বাস্থ্য কর্মকর্তাদের জানান। নারায়ণগঞ্জের সার্বিক করোনার চিত্র ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিশদভাবে তুলে ধরেন নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের আবাসিক ডাক্তার (আরএমও) সামসুদ্দোহা সঞ্চয়।

প্রধানমন্ত্রীকে তিনি জানান, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১৬ জন মেডিকেল কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার চিকিৎসারত ডাক্তারদের এন-৯৫ মাস্ক নেই। তারা ঝুঁকি নিয়েই করোনা রোগীদের চিকিৎসা করে যাচ্ছেন। তাই আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এছাড়া করোনা জন্য বিশেষায়িত খানপুর হাসপাতালে করোনার পরীক্ষার জন্য কোন পিসিআর ল্যাব এখনো নেই। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিস্তারিত শুনে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতদিন তাহলে নারায়ণগঞ্জ পুরোপুরিভাবে ঢাকার ওপরই নির্ভর করে আসছে!

সাথে সাথেই নারায়ণগঞ্জে করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কেন এসব করা হয়নি তা জানতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেন। সেখানকার কর্মকর্তাদের অবিলম্বে নারায়ণগঞ্জে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

এছাড়া ডা. সামসুদ্দোহা বলেন, করোনা জন্য বিশেষায়িত খানপুর হাসপাতালে করোনার পরীক্ষার জন্য কোন পিসিআর ল্যাব এখনো নেই। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কেন এখনো ল্যাব স্থাপনে বা রিসার্চের জন্য ব্যবস্থা নেওয়া হয়নি তা জানতে চান। এসময় তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টদের সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত করতে বলেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নারায়ণগঞ্জে ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

গত ৮ মার্চ থেকে অদ্যবধি পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন (তারমধ্যে নারায়ণগঞ্জের সাবেক সিভিল সার্জনসহ ডাক্তার ও স্বাস্থ্য বিভাগের কর্মীসহ প্রায় ২৭ জন) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন (সূত্র আইইডিসিআর) প্রতিদিনই নারায়ণগঞ্জে ২০ থেকে ২৫ জন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। করোনার উপসর্গ নিয়ে বাড়িতে কোয়ারান্টিনে আছেন অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

নারায়ণগঞ্জে দ্রুত করোনার পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০