ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি আইজিপির শ্রদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে যান তিনি। এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

আইজিপি সেখানে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। আইজিপির সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৮ এপ্রিল বেনজীর আহমেদকে ৩০তম আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। গতকাল তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।

মেধাবী, সৎ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত বেনজীর আহমেদ। ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দেন। সবশেষ তিনি এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক ছিলেন। এছাড়া বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্ট্যাডিজ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা চার্লস স্ট্রার্ট ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের বিশ্বব্যাংক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি আইজিপির শ্রদ্ধা

আপডেট সময় ০৩:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০