ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

মাকে জঙ্গলে ফেলে আসা খুবই অমানবিক, এর কোনো যুক্তি নেই : প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। যখন আমরা দেখি মায়ের একটু সর্দি কাশ জ্বর হলো দেখে; ছেলে, ছেলে বউ, ছেলে-মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে! এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এর চেয়ে অমানবিক কাজ আর হতেও পারে না। কেন এ ধরনের ঘটনা ঘটবে। এ রকম আরও বহু কাহিনী আমরা শুনি। কারও যদি সন্দেহ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করেন বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘কীভাবে একটা মানুষকে বের করে দেয়! একজন ডাক্তার অসুস্থ হলেন, তাকে এলাকা থেকে বের করে দিতে হবে! এ ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ তো এ রকম অমানবিক হওয়ার কথা না। এ বিষয়গুলো আমি সবার দৃষ্টিতে আনতে চাই।’

করোনা নিয়ে অমানবিক না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারও যদি সন্দেহ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করেন। তার পরীক্ষা করান। নিজেরাও সুরক্ষিত হন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলুন।’ তিনি আরও বলেন, হায়াত-মওত আল্লাহর হাতে। যেকোনো মানুষ যেকোনো দিন মরতে পারে। আজকে আমি কথা বলছি, এখানে বসেও মরতে পারি। বা যে কেউ মরতে পারে। এটা কেউ বলতে পারে না যে, আমি বেঁচেই থাকব। একমাত্র আল্লাহ বলতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

মাকে জঙ্গলে ফেলে আসা খুবই অমানবিক, এর কোনো যুক্তি নেই : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০