ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

ঘরে থাকবেন নাকি কবরে যাবেন, সিদ্ধান্ত আপনার: বেনজীর

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণ মানুষকে ঘরের থাকার আহ্বান জানিয়ে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাবের বিদায়ী মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘আপনারা সবাই ঘরে থাকুন, বাইরে বের হবেন না। নিজেরা সচেতন না হলে আমরা কঠোর আইন প্রয়োগ করব। এখন সিদ্ধান্ত আপনার; ঘরে থাকবেন নাকি জেলে যাবেন, নাকি কবরে যাবেন।’

সোমবার দুপুরে অনলাইনে র‌্যাব থেকে বিদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেনজীর আহমেদ। আগামী বুধবার তিনি নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। এর আগে ৮ এপ্রিল তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। দীর্ঘ পাঁচবছরের বেশি সময় সুনামের সঙ্গে র‌্যাব প্রধানের দায়িত্ব পালন করেন বেনজীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘আমরা সবসময় বুঝিয়ে মানুষকে ঘরে রাখতে পারব না। যদি নিজেরা সচেতন না হয়। আইনশৃঙ্খলাবাহিনী এলাকায় এলাকায় গেলে মানুষ ঘরে চলে যায়। আমরা চলে এলে রাস্তা, চায়ের দোকানে মানুষ আড্ডা দিতে থাকে। এটা ঠিক না। করোনা বিপদ আমাদের সবার। সরকার ছুটি দিয়েছে, ত্রাণ দিচ্ছে মানুষকে ঘরে থাকার জন্য। তাই সবাই আরো সচেতন হবো।’

যদি সরকার চায় তাহলে আমরা সাধারণ মানুষকে আইন প্রয়োগ করে জেলে দিতে বাধ্য হবো বলেন নতুন পুলিশ প্রধান।

বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিই উল্লেখ করে র‌্যাবের বিদায়ী প্রধান বলেন, ‘করোনা একটা বৈশ্বষিক সমস্যা। যারা স্বাস্থ্যসেবায় উন্নত, সেসব দেশ হিমশিম খাচ্ছে। কারণ বিশ্বব্যাপী ভয়াবহ অবস্থা চলছে। কেউ পাবলিক গ্যাদারিং করবেন না। অনেকে ত্রাণ বিতরণ করছেন, তাদেরকে সম্মান জানানোর ভাষা আমার নেই। তবে, ত্রাণ বিতরণের সময় দয়া করে মানুষের উপস্থিতি কিংবা লোকসমাগম করবেন না। বাড়ি বাড়ি দিয়ে আসুন। তাহলে এই রোগের সংক্রমণ বাড়বে না। কারণ পাবলিক গ্যাদারিং করে ত্রাণ দিয়ে বিপদ ডেকে আনবেন না।’

ত্রাণ চুরির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বেনজীর আহমেদ বলেন, মানুষকে ঘরে রাখতে সরকার নিন্ম আয়ের মানুষকে ত্রাণ দিচ্ছে। সেটা কাউকে চুরি করতে নয়। রিলিফ নিয়ে নয় ছয় করতে দিব না। আর এটা সহ্য করা হবে না। যারা রিলিফ আত্মসাৎ করছে তাদের বিষয়ে আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিদায়ী র‌্যাবের প্রধান বলেন, আমি দায়িত্ব নেওয়ার সময় র‌্যাবের প্রতি মানুষের একটা ভিন্ন ধারণা ছিল। কারণ তার আগে নারায়ণগঞ্জের ঘটনা ঘটেছিল। দায়িত্ব নেবার পর সাধারণ মানুষের মাঝে র‌্যাবের আস্থা ফিরিয়ে এনেছি। মানুষ র‌্যাবকে এখন বিশ্বাস করে এলিট ফোর্স হিসেবে। জঙ্গি, সন্ত্রাস, মাদকে আমরা বড় ভূমিকা রেখেছি। জঙ্গি দমনে আমরা নির্দেশে বাহিনী কর্মকর্তা, সদস্য ঝাপিয়ে পড়েছে। অনেকে জীবন উৎসর্গ করেছে। যারা জীবন দিয়েছেন, তাদের কোনদিন ভুলব না। এর আগে বেনজীর আহমেদ তার বক্তব্যে বলেন, দীর্ঘ পাঁচবছরের বেশি সময় র‌্যাব প্রধানের দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘসময়ে সব সময় সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করেছি। পরবর্তী যে পদে (আইজিপি) দায়িত্ব পেয়েছি, সেখানেও কাজ করার সময় সাংবাদিকরা আমার সঙ্গে থাকবেন। সরকারের দেওয়া পরিকল্পনা নিয়ে কাজ করব আপনার সঙ্গে নিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

ঘরে থাকবেন নাকি কবরে যাবেন, সিদ্ধান্ত আপনার: বেনজীর

আপডেট সময় ০৩:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০