ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ৪১৩ রানে অলআউট বাংলাদেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

শ্রীলঙ্কার পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

নিরাপত্তার কারণে দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর ৩টি দলের পৃথক সফর সূচির মাধ্যমে পাকিস্তান আজ নিজ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ঘোষণা দিয়েছে। আগামী মাসে বিশ্ব একাদশের সফরের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। অক্টোবরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে আসার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এবার নভেম্বর মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সন্ত্রাস কবলিত পাকিস্তান সফরে যাওয়ার ঘোষণা দিল ওয়েস্ট ইন্ডিজ!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি আজ সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সবুজ সংকেত পাচ্ছি এবং পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে যাচ্ছে। ‘

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলায় ৮জন নিহত ও বহু আহত হওয়ার পর এই সফরগুলো আবারো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ন্যাক্কারজনক ঐ হামলার পর পাকিস্তান কেবলমাত্র ২০১৫ সালে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সিমিত ওভারের একটি সিরিজ আয়োজন করতে সক্ষম হয়েছে। নিরাপত্তার শংকায় বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড সফরের প্রস্তাব ফিরিয়ে দেয়।

গত ৮ বছর ধরে পাকিস্তান তাদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে বাধ্য হয়েছে। এমনকি পাকিস্তান সুপার লীগের (পিএসএল) গত দুই আসরও অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যে। তবে গত দুই বছরে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হওযায় দেশটি পুনরায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আশা করছে। গত মার্চে লাহোরে অনুষ্ঠিত হয় পিএসএলের ফাইনাল।

যেখানে বেশ কিছু আন্তর্জাতিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। ফাইনাল ম্যাচটি সফলভাবে আয়োজনের পরই বিভিন্ন দলকে সফরে রাজি করানোর চেষ্টা শুরু করে পাকিস্তান।

পিসিবি প্রধান বলেন, ‘লাহোরে একটি টি-টোয়েন্টি ম্যাচের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সব কিছুই ঠিকভাবে এগোচ্ছে।’ ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে বিশ্ব একাদশের দলটি খুব শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান শেঠি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

শ্রীলঙ্কার পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭