ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

দেশে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আরও আরও ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই দেশে একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৬২১ জনে। এ ছাড়া এ সময়ে মৃত্যু হয়েছে এক শিশুসহ আরও চারজনের। সুস্থ হয়েছেন তিনজন।

রবিবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এ তথ্য তুলে ধরেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, আক্রান্তের ৫০ ভাগ রাজধানী ঢাকার বাসিন্দা। করোনায় নতুন মৃত চারজনের মধ্যে এক শিশু রয়েছে। বাকিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। তাদের নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ তিনজন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে। তাদের নিয়ে মোট ৩৯ জন সুস্থ হলেন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের রোগী বাংলাদেশে প্রথম শনাক্ত হয় মার্চের ৮ তারিখে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

দেশে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

আপডেট সময় ০৩:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০