ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জীবনের চেয়ে ফুটবল বড় নয়: ফিফা সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জেরবার পুরো বিশ্ব। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও ১ লাখ ছাড়িয়ে গেছে। মানুষ যেখানে জীবন বাঁচাতেই হিমশিম খাচ্ছে, সেখানে খেলাধুলা নিয়ে ভাবার সুযোগ নেই। হয়েছেও তাই। পুরো ক্রীড়াঙ্গনই আপাতত থমকে গেছে। ফুটবলও এর বাইরে নয়।

করোনার সংক্রমণ রোধে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগসহ পুরো বিশ্বের ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এগুলো ফের চালু হওয়ার সুযোগ নেই বললেই চলে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও এমনটাই মনে করেন। তার মতে, মানুষের জীবনের চেয়ে ফুটবল বড় নয়। তাই তিনি চান না এখনই ফুটবল আবার মাঠে গড়াক।

ফিফার এক বিবৃতিতে ইনফান্তিনো এসব কথা বলেন। তিনি বলেন, ‘এটাকে (ফুটবল) আমি চাপিয়ে দিতে পারি না। পৃথিবীর সবাইকে এটা মনে রাখতে হবে যে, একটা মানুষের জীবনের চেয়ে একটা ম্যাচ, একটা প্রতিযোগিতা, একটা লিগ বড় হতে পারে না। সব কিছু শতভাগ ঠিক না হলে কোনো প্রতিযোগিতা জোর করে শুরু করলে এটা একটা দায়িত্বহীনতা ছাড়া কিছুই হবে না। যদি আমাদের আরও অপেক্ষা করতে হয়, তবে সেটাই করতে হবে। কোনো ঝুঁকি না নিয়ে একটু অপেক্ষা করাটাই ভালো হবে।’

তিনি মনে করেন, সবার সঙ্গে আলোচনা করেই ফুটবলের এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের আগ্রহের কথা চিন্তা করে আলোচনার মাধ্যমে যদি ফুটবলের বিষয়গুলো সমাধান করা যায়, তবে আমি আশা করি যে আমাদের ভবিষ্যৎ অতীতের চেয়ে আরও ভালো হবে এবং আমরা সামনের সময়গুলোর জন্য প্রস্তুত হতে পারব।’

এ সময় ফিফা প্রেসিডেন্ট সংস্থার ২১১টি সদস্য দেশকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার, একটাই নীতি আমরা ব্যবহার করব এবং তা হলো, সবার আগে সবাইকে স্বাস্থ্য নীতি অনুসরণ করতে উৎসাহিত করব।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১৫ হাজার ৫৮০। মৃতের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৪১। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

জীবনের চেয়ে ফুটবল বড় নয়: ফিফা সভাপতি

আপডেট সময় ১০:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০